আমিটা ___এম এ হাসান সুইট

 


আমিটা

___এম এ হাসান সুইট


একটা শব্দ তুলে দাও কেউ,

আমি বলে কিছু নেই যে। 

আমার আমিটা খুঁজতে গিয়ে,

জীবন ফেলেছি হারিয়ে।


নর থেকে নারী তৃতীয় লিঙ্গ,

জনতা জনার্ধনেরা।

কারো কাছে নেই আমি বলে কিছু,

তবে কেন মিছে আমিটা।

পৃথিবী আর গ্রহ-গ্রহান্তর,

ছায়াপথ সেও ছাড়িয়ে।

আমিত্ব আর আমার স্বত্ত্ব,

কেউ দিলো না তা ধরিয়ে।


কিশোর তাপে স্বপ্ন রোদে,

প্রণয়ে এসেছিল রেঁনেসা।

কথা না হতেই ব্যকুল হৃদয়,

তাকে দিয়ে দিল আমিটা।

আমাকে না চিনে আমার এ প্রাণ,

রেনেসাঁর সুখে কাঁদে গড়িয়ে।

আমি টামি বলে কেউ নেই আর,

শুধু শূন্যে দু'চোখ দাঁড়িয়ে।


বাবা ডাকে কেউ, ওগো শুনে যাও,

কেউ ডাকে ও,, ভাইয়া?

হলো না দেখা হলো না ডাকা,

আমিত্ত্বহীন হইয়া।

নাউয়ের মাঝি যাত্রি গণের,

এপার ওপার যায় নামিয়ে।

নাউয়ের মাঝেই মাঝির আমিটা,

চুপিসারে যায় হারিয়ে।

#########

___এম এ হাসান সুইট এর আরও কবিতা:




৪/তোমরা


আবৃত্তি 



Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু