কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

 লেখক পরিচিত  কোন মায়ার বাঁধনে 

 _____সিরাজুল ইসলাম মোল্লা 


কোন মায়ার বাঁধনে বাঁধলে আমায় মায়ামী,

ছায়া হয়ে পিছুপিছু বলছে গো আছি আমি।

মায়া মায়া করে আজও জগত সংসারে মন

মিছে ছায়ার পিছে ঘুরে কাঁদে সারা জীবন।

ভাবে যারে আপন, ভাবে যারে পরশ পাথর,

বেলা শেষে দেখে সেই তো পর শুধুই পাথর।

কিসের আশা কিসের ভালবাসা নশ্বর ভুবন,

সইতে কইতে না পারে ভুলতে না পারে মন।

সংসারে মায়ার সংসার না ছাড়ি রূষ্ট জীবন, 

তবু মায়ায় ফাঁসে মন, ছাড়তে না চায় ভুবন।

জটিল সংসারে কঠিন বাস্তব জীবনে সবার,

দিন শেষে মরীচিকা সাজানো স্বপ্ন দুনিয়ার।

পৃথ্বীতে সৃষ্টির অদ্ভুত সৃষ্টি মায়া বড় মায়াময়, 

পিছুটান আগলে রাখে গোপনে বদ্ধধরাময়।

পাগল মন বলে অবুঝ মনে যদি ঝরে সাঁঝে,

কেন কালক্ষেপণ সত্য তুলে নিতে হৃদমাঝে?

যাই দেখি ভুবনে দু নয়নে ভালো লাগে মনে,

সদা স্বপনে মগনে টানে অজানা আকর্ষণে।

খুঁজে যায় মন কিযে, ফিরে চায় নৈশতন্দ্রায়,

দিবসে আলোয় যেন রাতের আঁধার হারায়।

জীবন আকাশে থাকুক যত মেঘের ঘনঘটা,

আসবে না সে পশলা বৃষ্টি হয়ে,বৃথা ভাবাটা।

এলে সে ঝড় ছোবল দিতে প্রাণে শেষ বেলা,

মরণে ভেঙে যাবে খেলাঘরের মায়ার খেলা।

               <><><>০<><><>

১/থাকতে যদি নাই হয়


২/একদিন দুপুরে সুন্দর বনে


৩/বুঝে না সে বুঝে না


৪/কুচবরণ কন্যা


৫/মনের মতো বউ


Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু