ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।
কবি পরিচিতি।
ছুঁয়ে যাক পরলোক।
_____বকুল হক।
সে যে, আমার কতখানি প্রিয়
বলতে পারিনা আমি
যার, মুল্য দিতে যায়না পারা
তার চেয়ে অনেক দামী।
তাজমহল, রক্ত-গোলাপ নয়
নয় ঐ চাঁদের আলো,
নয় কোনো এক অভিসারী রাত
যে রাতে বেসেছি ভালো।
এত বেশি কেন মনে পড়ে তারে
ক্ষণে ক্ষণে যেন ডাকে
আঁখি পল্লব প্রতি পলে পলে
খুঁজে ফেরে শুধু তাকে।
নিঝুম রাতে ঝিঁঝি পোকারা
ক্লান্তহীন ডেকে চলে
দেখিনা ওদের তবু আছে ওরা
কত কথা আমায় বলে,
গল্প শোনায় কবিতা শোনায়
রাত জাগা কিছু পাখি,
কখন জানি ভোর নিয়ে আসে
কিচিরমিচির রবে ডাকি।
প্রতি রাতজাগা এ আঁখিপাতা
ভিজে যায় তোমায় ভেবে
কেঁদে কেঁদে বলি নাও না আমায়
তোমার কাছে কি নেবে?
আমি যে তোমায় মনে করি এত
তুমি কি বুঝতে পারো?
এত তৃষ্ণা, তোমায় মনে করে আমি
কেন মরে যাই না আরো?
ইচ্ছা হয় আমার এ কবিতা খানি
অনন্ত লম্বা হোক
ইহলোক থেকে যেতে যেতে কবিতা
ছুঁয়ে যাক পরলোক।
<><><><><><><><>
২/সংক্ষিপ্ত ভ্রমণ জেগে এবং ঘুমে

Comments
Post a Comment