মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন
লেখক পরিচিত
মেঘের গল্প
____ডা.অমল কুমার বর্মন
পাকুড় গাছের পাশে ছিল মেঘের থই থই অথই বাড়ি ,
পাকুড় গাছ মেঘকে বলল,তুই আয় আমি তোকে সবুজ হাওয়ার গল্পে বেনারসি পড়াব।
মেঘ বুঝলো কি বুঝলো না বোঝা গেল না।
হঠাৎ নীলাকাশ বাতাসে বার্তা পাঠিয়ে উড়িয়ে নিয়ে গেল মেঘের সাদা কালো ঘূরণী !
পাকুড় বোঝার আগেই যা হবার হলো।
উথাল পাথাল জীবনের গল্প অল্প স্বল্প
মরে গেল মনেহয়।
দেখাগেল সমস্ত সবুজ আলোহীন হলো পাকুড়ের শরীরে, সেই থেকে ঝরছে রক্ত, আর প্রেমিকেরা স্বপ্ন হীন ঘুরে ঘুরে ঘুড়ির মতো ব্যর্থতার পালকে নত !
<><><><><>\><><><><><>

Comments
Post a Comment