মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

কবি পরিচিতি
কি লাভ এ কবিতা লিখে
____মোঃ ফিরোজ কবির
কাঁচের গ্লাসের মত ভেঙে যাবে
মর্তের খেলাঘর,
বিক্ষিপ্ত তুলোর মতো উড়ে যাবে
সাজানো বাসর।
প্রেমহীন বেদনায় কাঁদবে জগৎ একা-একা।
তবুও ভালোবাসি! মিছেমিছি হাসি!
দুরুদুরু হৃদয়ে এক মুহূর্ত বেঁচে থাকার
আকুল বাসনা।
আর একটু সময়!মাত্র দুটো দিন।
না,আর সময় নেই।
কতো প্রেম? কতো ক্লেম!?
অছিহ্ন বন্ধন,ছিঁড়ে চলে যাবো আমরা সকলে,
কেউ রবে না, পড়ে থাকবে একলা ধরণী।
শুধুই মায়া,ছেড়ে যেতে চায় না মন, একবিন্দু দূরে।
কি লাভ এ কবিতা লিখে?
কে পড়বে এ কবিতা?
Comments
Post a Comment