আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

আমি চন্দ্রমল্লিকা হবো

____মোশাহেদ চৌধুরী। 


আমি চন্দ্রমল্লিকা হবো --

ঘ্রাণহীন এক ফুল অনাদরে বেড়ে ওঠা চন্দ্রমল্লিকা। 

নজরকাড়া রূপ নেই বলে একটুও আফসোস হয়না আমার

সুরূপা সুঘ্রাণা কোনো ফুল হতে ইচ্ছে নেই মোটেও

কেননা আমিতো জানি তুমি ভালোবাসো চন্দ্রমল্লিকা। 


শ্রীহীন এই আমাকে কণ্ঠে জড়াবে না কোনোদিন

তবু নতমুখী হয়ে থাকবো তোমার দৃষ্টিসীমায়। 


তুমি ভালোবাসো বলেই আমি চন্দ্রমল্লিকা হবো।


তোমার কোমল হাতের পরশ পেয়ে দোলবে আমার পাপড়িগুলো হাওয়ায় হাওয়ায়। 

তারপর একদিন ----

একদিন ভালোবাসা বঞ্চিত হয়ে ঝরে পড়বো--

ঝরে পড়বো তোমার নিকোনো উঠোনে।

<><><><><><><><><><><><>

১/ ফুলটা যদি পদ্ম হতো

২/আমরা করবো জয়

৩/তুমি শুনতে চাওনি বলেই।

৪/স্বাধীনতা পেতে হলে একটা মুজিব লাগে

৫/রহমতেরই দোকান পেতে

Comments

Popular posts from this blog

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু