কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব
কবি পরিচিতি
কবিতা হোক অমোঘ অস্ত্র
____ বাগবুল মাহবুব
কবিতা হোক অমোঘ অস্ত্র
জীর্ণ চেতনার বুকে আগুন দাও জ্বেলে,
সমতার ছোঁয়া লাগুক প্রাণে
আলোর পিছে চলি আধার পিছনে ফেলে।
কবিতা হোক অমোঘ অস্ত্র
শুনবো আবার অনাগত সুন্দরের হাসি,
শোষিতের বুকে প্রত্যাশা হোক
কুলাঙ্গার শাসকের হোক মরণ ফাঁসি।
কবিতা হোক অমোঘ অস্ত্র
বিপন্ন মানবতার বুকে এঁকে যাক স্বপ্ন,
লোলুপ কামনা হাতছানি দেয়
প্রত্যাশার ছায়ায় শুধু সতত থেকো মগ্ন।
কবিতা হোক অমোঘ অস্ত্র
ভেঙে দিতে হিংস্র ফণীরাজের বিষদাঁত,
লুটিয়ে দিতে বিলাস মহল
শোষকের মাথায় পড়ুক যত অভিসম্পাত।
কবিতা হোক অমোঘ অস্ত্র
স্রষ্টা আর সৃষ্টির মাঝে দূরত্ব মুছে দিতে,
মিশে গিয়ে ক্ষিপ্ত প্রলয় শিখায়
ধ্বংসের মাঝেই আবার নতুন জন্ম নিতে।
কবিতা হোক অমোঘ অস্ত্র
টানাপোড়নের মাঝে বাঁচিয়ে রাখতে আশা,
হারানোর ভয় হয়ে যাক দুর
ম্লান হবে জানি দুরাচারের দুচোখের নেশা।
কবিতা হোক অমোঘ অস্ত্র
যুদ্ধে হারানল শিশুর ফিরিয়ো আনুক হাসি,
ঘৃণার আঘাড থামিয়ে দিতে
নব্য ঈশ্বরকে পরিয়ে দিতে মরণ ফাঁসি।
কবিতা হোক অমোঘ অস্ত্র
গৃহহারা পথ শিশুর ফিরিয়ে দিতে ঠিকানা,
বৈষম্যের দেয়াল ভেঙে ফেলে
সারাবিশ্বে উড়িয়ে দিতে চির শান্তির নিশানা।
<><><><><><><>

Comments
Post a Comment