শব্দডানায় কলমে: অভিজিৎ কর্মকার

 

শব্দডানায় 

কলমে: অভিজিৎ কর্মকার

চরাই উৎরাই পাহাড় অনেক হেঁটেছি

আর কথা কইয়ো না, এবার একটু দাঁড়াও!

একান্ত নির্জন দুপুরে গনগনে আঁচের 

বুকচেরা পদধ্বনি,

ঝোঁপের মধ্যে; তেরো নদীর ওপার থেকে উড়ে আসা চড়ুইয়ের কিচিরমিচির,

চারিদিকে সাজানো পলাশ-শিমুল, শিরিষ-কদম্ব 

হয়তো আর লাগবে না!

ভগ্নপ্রায় শ্যাওলাধরা দেবালয়ের পাশে জবা ও বেলফুলের উঁকিঝুঁকি?

না তাও থাক , এখন রাত্রি!

পায়ে পায়ে একটু বাতাস আর 

অন্ধকার পথে ঝিঁঝিঁর শব্দটাই থাক।

বিশ্বাস-অবিশ্বাসের পাহাড় টপকে

এই ঝিঁঝিঁর শব্দটাই বড্ড ভরসার।

এমন শব্দডানায় ভর করে 

বেশ তো পৌঁছে যাবো জোনাকির ঘর!

নিজের পিঠে করে সে তার অতিথিদেরকে 

নিয়ে যাবে বলেছে সেই নক্ষত্রখচিত স্টেশনে।

মনে পরে? জানলার ভিতর থেকে ছোট্টো বেলার দেখা সেই বিস্ময়কর স্টেশন?

সকলেই সেখানে পৌঁছাবো।

খেয়ালের আম-জাম-কাঁঠাল বা বাঁশবন,

বহাল স্রোতস্বিনী নদী বা বদ্ধ পুকুর পেরিয়ে ঠিক পৌঁছে যাবো।

কেউ আগে, কেউ একটু পরে!

যুগ যুগ ধরে বানানো সিঁড়িগুলো থাকুক অটুট।

Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু