স্মৃতি হয়ে ____মোফতাহিদা খানম রাখী

 স্মৃতি হয়ে 

____মোফতাহিদা খানম রাখী 


আমার এক চিলতে ভালোবাসা

         সে-তো চিলে কোঠার ঘর,

মন খারাপে সঙ্গি সে-যে 

        বাকি সবটাই যেন পর।


ছোট্ট থেকেই সব স্মৃতিতে 

       সুখে দুঃখের আপন জন,

ভাবিনিতো কভু এই ঘরকে

      ছেড়ে কাটাতে হবে জীবন। 


বাবার বাড়ি ছেড়ে যখন 

       যেতে হলো শ্বশুর বাড়ি,

চির দিনের সঙ্গি আমার 

       গেলাম চিলে কোঠাকে ছাড়ি।


সেথায় গিয়ে পেলাম খুঁজে 

        নতুন করে আপন ঘর,

সাজিয়ে গুছিয়ে করলাম তাকে

        নিজ আলয়ের নিত্য বাসর।


অনেক স্মৃতির চারণ শালা

        নিজ হাতে তুললাম গড়ে,

সাজানো এই বাগান খানা 

       ভেঙে গেলো অবহেলার ঝড়ে।


স্মৃতি গুলো রইলো পড়ে 

       একান্ত আপন সত্তার নীড়ে, 

মনের মাঝে রাজ্য গড়ে

       স্মৃতি হয়ে রয়েছে ঘিরে।

Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু