মনে রেখো ___অভিজিৎ কর্মকার
মনে রেখো
___অভিজিৎ কর্মকার
যে সময় অলীক আলোয় থমকে থাকে
যে আলোর মন ধাঁধানো কথার পাকে
সে আলোয় শহর হারায় নিজের ছবি
জানো কী তা আমাদেরই বন্দী রাখে ?
তোমরা কি সব পরীর মতো একলা ওড়ো
অলীক আলোয় বেশ যদি পাও আঁকশি ধর
তোমরা কি সব দাঁড়িয়ে থাকো মেঘের উপর
জলের নামে কিসের আশায় কলসি ভর!
তোমার নামে ঠিক সে লেখে
করুন পরিণাম
উল্কা পথে যখন তুমি একলা চলো
শহর হতে গ্রাম।
মনে রেখো , মনে রেখো।।
যে গানেতে তোমায়-আমায়
রাখতো আপন করে
বহু দূরে সেই গানটি আজকে কেনো
কোথায় গেল ছেড়ে ?
মনে রেখো, মনে রেখো।।
যে আলো আজ ঝিলমিলিয়ে দেহের উপর
যে আলো আজ কলুষিত আজব গানে
হয়তো তাদের দানব রচে।
আর এক আলো কেউ কি খোঁজো মনের ভিতর
যেখানে ভাই ময়ূর নাচে ?
মনে রেখো, মনে রেখো।।

Comments
Post a Comment