সে কূজন ___অভিজিৎ কর্মকার

 

সে কূজন

___অভিজিৎ কর্মকার


সে ঝড় কি আর এখন ওঠে ?

সে পায়েল কি আর এখন গায় ?

সে দিন যখন পাখির মতো 

দূর দিগন্তে মিলিয়ে যায় ?!


সে ঝড় কি আর এখন ওঠে ?

সে ফুল কি আর এখন ফোটে ?

সে দিন যখন পিছনে ফেলে

আমরা সবাই এগিয়ে যাই !?


সে ঝড় যখন উঠত বনে

চড়ুই টিয়ার আপন মনে,

ভেবে ভেবে কাটতো বেলা

টের পেতোনা আপন জনে।


সে পায়েল, ছিলো তখন তরুলতা

সে তরু, বাড়ত তখন উদাস গানে।

পথে পথে সে গান তখন 

পাইয়ে দিত বাঁচার মানে।


সে পাখি, ধরা দিত সংগোপনে

সে কূজন, ছায়ার মত আসতো ধেয়ে।

সে যখন, মেঘের সাথে হটাত কোথাও 

আসতো ঝড়ের খবর নিয়ে।


Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু