বয়সের মূল্য ____মোফতাহিদা খানম রাখী

 বয়সের মূল্য

____মোফতাহিদা খানম রাখী 


ষোলো আনাই বয়স আমার 

          চলে গেছে বয়ে, 

বাকি যা আছে সে-তো 

         বোনাস হিসেবে রয়ে। 


শৈশব কৈশোর যৌবন বার্ধক্য

         সবই ছিল মধুর, 

বোনাস বয়সে বুঝতে পেরেছি 

         জীবনটা শুধুই ধুসর।


টেনে হিচড়ে চলতে হয় 

         জীবন খানা লয়ে,

আজরাঈল বুঝি আসছে ধেয়ে

          মরণ বার্তা বয়ে। 


সঙ্গি সাথি যারা ছিল 

          তারা হলো পর, 

নিঃসঙ্গতা শুধুই সম্বল হলো 

          নেয়নাতো কেউ খবর। 


অতি কস্টে দিনযে কাটে

          মৃত্যুর প্রহর গুনে, 

অনাদর আর অবহেলায় আজ

          বিষাদ জমে মনে। 


এমন জীবন কারো জানি 

          বইতে নাহি হয়,

মৃত্যু এনে তুলে নাওগো

          হে খোদা দয়াময়।

Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু