স্বাধীনতা তোমাকে ____মোফতাহিদা খানম রাখী
স্বাধীনতা তোমাকে
____মোফতাহিদা খানম রাখী
স্বাধীনতা তোমাকে দেখেছি
লাল সবুজের পতাকায়
তুমিতো রয়েছ মিশে
দিগন্ত ছুঁয়ে সূর্যের লালিমায়।
স্বাধীনতা তোমাকে চিনেছি
স্বদেশের প্রতি ভালোবাসায়
আপন করে রেখেছ হৃদয়ে
ভালোবাসার মনিকোঠায়।
স্বাধীনতা তোমাকে পেয়েছি
আপনাকে খুঁজে পাওয়ার আকুলতায়
তুমিতো রয়েছ জড়িয়ে
একান্ত অনুভবে আপনায়।
স্বাধীনতা তোমাকে স্মরি
প্রতিক্ষনে বেলায় অবেলায়
বুক ভরে তাই নিচ্ছি নিঃশ্বাস
সার্বভৌম স্বাধীন বাংলায়।
স্বাধীনতা তোমাতে জেগেছি
অনুপ্রেরণার দীপ্ত শিখায়
তাইতো তোমাকে করছি লালন
আবেগ মাখা শ্রদ্ধায়।
Comments
Post a Comment