পাথুরে মন ____মোফতাহিদা খানম রাখী
পাথুরে মন
____মোফতাহিদা খানম রাখী
খুব বেশি বিশ্বাসের পর
যখন বুঝতে পারা যায়
অপর দিকের আপন মানুষটি
কভু বিশ্বাসেরই যোগ্য নয়।
তোমার সরলতার সুযোগ নিয়ে
তোমার বিশ্বাস নিয়ে খেলছে
অথচ তোমায় বিশ্বাস না করে
সর্বদা শুধুই অবিশ্বাস করছে।
জানার পরে বলার কিছু
থাকবে না তো আর
বিশ্বাস ভেঙে মনটি তখন
হয়ে যাবে যে পাথর।
সেই পাথরেও হৃদয় থাকে
শক্ত আবরণে ঢাকা
চার-পাশটা ভীষণ শুন্যতায়
হয়ে থাকে যেন ফাঁকা।
প্রিয়জন থেকে বিশ্বাস হারিয়ে
যখন হৃদয়ে হয় ঘা
ঔষধ পথ্য বদ্যি ডাক্তারে
কভু ও তা সারেনা।
তাইতো বিশ্বাস করতে হলে
যাচাই করে নিতে হয়
তানা হলে অবিশ্বাসের ফলে
মন ভেঙে চূর্ণ হয়।
তখন তাকে সবাই বলে
হৃদয় হীন এক জন
আমি তখন বলি তাকে
সে তো পাথুরে মন।
Comments
Post a Comment