স্বাধীনতার ডাক ___মোফতাহিদা খানম রাখী
আজ সেই ভয়াল কালো রাত। পঁচিশ মার্চ। আজ থেকে বায়ান্ন বছর আগে এই রাতে পাক সেনারা অতর্কিতে হামলা করেছিল নিরিহ বাঙালির উপর। নির্বিচারে হত্যা করেছিল অগনিত মানুষকে। আর এই রাতেই বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। পাক বাহিনির কাছে বন্দী হওয়ার প্রাক্কালে ছিল তার এই আহবান। এই ঐতিহাসিক দিনটিকে স্বরন করে আমার এই নিবেদন ঃ
স্বাধীনতার ডাক
___মোফতাহিদা খানম রাখী
পঁচিশ মার্চের সেই
ভয়াল কালো রাত
যেই রাতেতে পাক বাহিনী
হয়েছিল উম্মাদ ।
সদলবলে ঝাঁপিয়ে পড়েছিল
বাংলার লোকালয়ে
নির্বিচারে করেছিল হত্যা
সাধারণ জনগনে।
অতর্কিতে নিয়েছিল কেড়ে
অগনিত তাজা প্রাণ
আবাল, বৃদ্ধ বনিতা কেহই
পায়নিকো পরিত্রাণ।
বুঝেছিল নেতা বাংলার পিতা
দিয়েছিল তাই ডাক
ঝাঁপিয়ে পড় যার যা আছে নিয়ে
করতে অন্যায়ের প্রতিবাদ।
আমরা বাঙালি ভীতু জাতি নই
অধিকার করবনা খর্ব
ফিরিয়ে নিব প্রাপ্য সন্মান
স্বাধীনতা হবে আমাদের গর্ব।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে আজ
পেতে হবে স্বাধীনতা
অন্যায় ভাবে নতশীরে তাদের
মেনে নিব না অধীনতা।
আমরা বাঙালি বিকাবোনা সত্তা
রক্ষা করব আত্মসন্মান
তাই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়
বাংলার সাহসী জনগন।
আমরা কখনো মানবনা হার
স্বাধীনতা আমাদের অধিকার
আমরা কখনো করবনা আপোষ
খর্ব হতে দেবনা স্বাধীকার।
তাইতো দিলাম এই ডাক আমি
জেগে ওঠো বাঙালি ভাই
রুখে দাঁড়াতে হবে সদলবলে
যা কিছু সম্বল নিয়ে তাই।
আমার সাথে আর কখনোই যদি
না হয় তোমাদের কথা
মনে রেখ ভাই সকল এই ডাকেই
তোমরা অর্জন করবে স্বাধীনতা।
বিশ্ব মাঝে মাথা উঁচু করে
পরিচয় পেতে আজি
যুদ্ধ ঘোষনা করলাম আমি
শোন সাহসী বঙালি জাতি।
আর যদি আমি না পারি দিতে
যুদ্ধকালীন নির্দেশনা
জীবন দিয়ে ও করবে রক্ষা
বাঙালির স্বাধীনতা।
আজ পঁচিশ মার্চ সেই ভয়াল কালো রাত
হারিয়েছি অগনিত আপনজন
তোমাদের আত্তার মাগফেরাত করে
আজ স্বাধীন বাংলার জনগন।
Comments
Post a Comment