বিদায় _____সোনিয়া হক

কবি

বিদায়

_____সোনিয়া হক

মাঝরাতে ঘুম ভেঙে যায়

মনে হয় কে যেনো ডাকছে আমায়।

ঘর ভরা নির্জনতা দিয়ে উপহার, 

তুমি থাকো ভুলে মোরে চাওয়ার ওপার।

মুঠোফোন ঘুমোঘোরে তুলে নেই হাতে

সব এ্যাপস খুঁজেে দেখি, কল এলো কি তাতে? 

না, কোন কল  আসেনি, ডাটা অফও করিনি,

পাছে তুমি কল দাও, দিয়ে যদি না পাও।

তবে কি হলাম আমি হেনোসিয়েশান রুগি

আমি যে স্পষ্ট শুনি টিং টোন বা সুনু বলে ডাকছো তুমি।

আমার এ ভ্রম কাটবে কবে,

কবে যে মন আমার শান্ত হবে? 

মেনে নেবে আমি একা, দোকা চেয়ে পাই ধোঁকা

একা হয়ে আছি বেশ, সাথে নিয়ে স্বপ্নীল আবেশ।

সারারাত কেটে যায়, জেগে আর কেঁদে আশায় আশায়,

প্রভাত আলো ফুটতেই আশার শেষ আলোটুকু নিভে যায়। 

থেকেও যে নাই, তার দিকে বারবার কেনো ফিরে চাই? 

আর নয় অপেক্ষা, পিছু ফিরে দেখা, এবার বন্ধু নিলাম চিরবিদায়।

   বিদায়

সোনিয়া হক

<><><><><><><><><><>




Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু