ডাবের রাজত্ব ____দীপালী সামুই
ডাবের রাজত্ব
____দীপালী সামুই

আবৃত্তি শুনতে ক্লিক করুন
একটি সবুজ সতেজ ডাব গাছ
বেড়ে উঠেছে বাগানের এক কোণে,
হাওয়ায় দোলে লম্বা চিকন সবুজ পাতা
সে এখন কানায় কানায় পূর্ণ যৌবনে ।
গাছের মাথা থেকে ঝুলছে
কচি ডাব টুব টুবে জলে ভরা,
ভরা গ্রীষ্মের দিনে বাজারে
বিকোয় সে দামে ভীষণ চড়া ।
নামী দামী ঝাঁ চক -চকে রেস্তোরাঁয়
ডাব চিংড়ির আহা কত কদর,
জ্যৈষ্ঠের জামাইষষ্ঠীতে ডাব বিনা
সম্পূর্ণ হয় না জামাই আদর ।
শিষ- ওয়ালা ডাব লাগে মূর্তি পূজায়
দেব দেবীর ঘট প্রতিষ্ঠায়,
তেল সিঁদুর মাখিয়ে পুরুত ;বসায়
ঘটে ঢেকে লাল গামছায়।
শুধু যৌবনে নয় বৃদ্ধ হলেও
কমে না তার কদর,
নতুন শুভ কাজ উদ্বোধন হয়
নারকেল ফাটিয়ে ভূমির উপর ।
দক্ষিণ ভারতের রান্নাঘরে
হয় নারকেল তেলের ব্যবহার,
কেশ ও ত্বকের সৌন্দর্য রক্ষায়
তার পাল্লায় কেউ নেই আর।
কালবৈশাখীর এক বিকেলে ঘনিয়ে এলো মেঘ
শেষ হলো তার জীবন রাজত্ব- রাজ,
আকাশ মাটি কাঁপিয়ে দিয়ে বিকট শব্দে
মাথার ওপর পরলো একটা বাজ ।
><>><><><><><><><><><><><
Comments
Post a Comment