অসময়ের বাঘ ____মাজু ইব্রাহীম।

 
অসময়ের বাঘ

 ____মাজু ইব্রাহীম। 


পৃথিবীর চৌদিকে যখন নিপীড়নের আগুন দাউ দাউ করে জ্বলছিল;

তখনও আমি শান্ত আছি!

সে আগুনে কত শহর, নগর, বন্দর ধ্বংস হতে লাগলো-

তখনও আমি শান্ত আছি।


পৃথিবী পুড়লেও,

নিপীড়নের আগুনের আঁচ লাগেনি আমায়!

তাই আমি শান্ত, ভীষণ শান্ত।


এরপর বর্ডার ক্রস করে যখন আমার দেশে আগুনের গোলা আসতে লাগলো,

দাউ দাউ করে জ্বলতে শুরু করলো-

তখনও আমি শান্ত আছি!

আমার শহরে আগুন লাগেনি।


অতঃপর আমার শহরে যখন নিপীড়নের আগুন জ্বলে উঠলো!

তখন একটু নড়ে উঠলাম,

আর কি শান্ত থাকা যায়?

যখন আমায় সে আগুনের আঁচ লাগলো-

তখন আমি ভীষণ অশান্ত হয়ে গেলাম;

তাকিয়ে দেখি ততদিনে পুরো পৃথিবী শান্ত হয়ে গেছে।

<><><><><><><><><><>

____মাজু ইব্রাহীম এর আরও কবিতা :

১/ বন্দী টিয়ে


২/ব্যবহার


৩/ লেবু ফুলের গন্ধ

অসময়ের বাঘ 

কবিতার আবৃত্তি শুনতে ক্লিক করুন।

Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু