পোষা পায়রা ___আগন্তুক নবীন

 

পোষা পায়রা

আগন্তুক নবীন


সুখের ঐ পায়রা টাকে ধরে নিয়ে আয় না ওকে, 

পুরে রাখি খাঁচায় তাকে,  

বুকে রাখুক আগুন ঢেকে! 


ভুলে ঐ খোলা আকাশ বক্ষে করুক সে বাস, 

নিয়ে বুকে অচেনা শ্বাস ,

থাক ভুলে আত্মবিশ্বাস !


আগ্রহে পায়রা থাকে মোহের বশে বদ্ধ খাঁচায়,

আঁকে ছবি বসে মায়ায়

মোহ তার সুখের আশায়! 


সুখেরই লাগাম ধরে পরে থাকে আকুল রোষে, 

হায়রে কোন আক্রোশে ,

আছে বসে ভালোবেসে! 


ও পায়রারে তুই কেমন করে উড়িস বসে মনে ,

আহারে পুড়িস আগুনে, 

গুন গুন কোন ফাগুনে! 


চোখে তোর স্বপন মেখে আনিস দুঃখ ডেকে, 

ডেকে ডেকে আকুল বুকে, 

ভাব খানি বেশ তো সুখে!

<><><><><><>

১/বিদায়ী শব্দগুচ্ছ

২/খেয়ালী হেলায়।

Comments

Popular posts from this blog

আমি চন্দ্রমল্লিকা হবো ____মোশাহেদ চৌধুরী।

কবিতা হোক অমোঘ অস্ত্র ____ বাগবুল মাহবুব

ছুঁয়ে যাক পরলোক। _____বকুল হক।

কোন মায়ার বাঁধনে _____সিরাজুল ইসলাম মোল্লা

মেঘের গল্প ____ডা.অমল কুমার বর্মন

মোঃ ফিরোজ কবির এর এক গুচ্ছ কবিতা

আমিটা ___এম এ হাসান সুইট

আমার প্রণয় ফিরিয়ে দাও --------আরিফুজ্জামান মুঈন

মোঃ মাইদুল ইসলাম এক গুচ্ছ কবিতা।

মা ____সুমাইয়া_আমান_নিতু